নিজস্বসংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১০ ডিসেম্বর, জামুড়িয়ার বালান পুর শিল্পতালুক বাপি নামে এক বটলিং প্লান্ট মঙ্গলবার সকাল থেকেই বালানপুর এলাকার মহিলারা কাজের দাবি তুলে ফ্যাক্টরির গেট ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হল মঙ্গলবার সকাল সাতটা থেকে। বালানপুর এলাকার তিনটি পাড়া রয়েছে উত্তরপাড়া বাউরী পাড়া দক্ষিণপাড়া বাউরী পাড়া ও সিংহ পাড়া। এইবার আর মহিলারা মঙ্গলবার দাবী করে যে বাইরের এলাকার মহিলা সদস্যদের ফ্যাক্টরিতে কাজ দেওয়া হলেও এলাকার মহিলাদের কোন কাজ দেওয়া হচ্ছে না। অথচ দিন প্রতিদিন এলাকায় বেকারত্বের সংখ্যা বাড়তে চলেছে এলাকায় না রয়েছে চাষাবাদ না রয়েছে বিকল্প কোন কর্মসংস্থান ফলে দুর্বিষহ অবস্থা হয়ে রয়েছে এলাকাবাসীর।
মহিলাদের দাবী এলাকায় যে সমস্ত জমি জায়গা রয়েছে তা দূষণের কবলে পড়ে সেই জমিতে চাষাবাদ বন্ধ হয়েছে। পাশাপাশি নেই কোন সঠিক রেশনিং ব্যবস্থা ফলস্বরূপ বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে রেশনে পাওয়া জিনিসপত্র মিলছে না বেশিরভাগ সময়ই এর জেরে ব্যাপকভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। দিনভর তারা অল্প একটু কাজের লোককে নানানভাবে এলাকার সদস্যদের বাড়িঘরে গিয়ে কর্মসংস্থানের আর্জি জানালেও কোন রাজনৈতিক দলের সদস্যরা তাদের কথায় কর্ণপাত করেনি বলেই দাবি বিক্ষোভকারী মহিলাদের। তাদের এই দাবি যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে তারা তাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন। এদিনের এই অবস্থান বিক্ষোভের জেরে ওই বটলিং প্লান্ট এর কাজকর্ম উঠেছে শিখেই। পণ্য পরিবহন থেকে শুরু করে ফ্যাক্টরিতে ঢোকার মুখেই মহিলাদের বিক্ষোভ চলায় অ্যাপটিতে প্রবেশ করতে পারছে না কোন শ্রমিকই যার জেরে এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে উৎপাদন। এদিনের এই অবস্থান-বিক্ষোভ প্রসঙ্গে যদিও ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।



















