নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ ডিসেম্বর, সাত সকালে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি।আশংকাজনক অবস্থায় নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি।ইউনিটেক মোড় থেকে সাপুরজি যাওয়ার সময় শিরীষ তলা মোড়ে ঘটনাটি ঘটে।ঘটনার জেরে গাড়ি ও চালককে আটক করেছে টেকনোসিটি থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নিউটাউন এলাকায়।



















