
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১৯শে সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পুজোর রাতে বেপরোয়া লরির ধাক্কায় মৃত এক,আহত এক l যান চলাচল বন্ধ এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ।ঘটনাটি ঘটেছে বারাসাত থানার হেলা বটতলা মোড়ে।স্থানীয় সূত্রে খবর,এক দশ চাকার পাথর বোঝাই লরি ওভারলোডিং অবস্থায় ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে একটি স্কুটি গাড়িকে, স্কুটিতে বিরাটি দিকে যাচ্ছিলেন রানাঘাটের বাসিন্দা সোনা সিকদার।ঘটনাস্থলে তার মৃত্যু হয়।অপর আরোহী ব্যক্তি আঘাত লাগে।তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়।তবে রাতে ট্রাফিক পুলিশের ঢিলেমিকে কেন্দ্রে করে এই দুর্ঘটনা কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন তবে এই ঘটনায় ব্যারাকপুর রোড ও ৩৪ নম্বর জাতীয় সরক বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় বারাসাত থানার পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে l


















