
নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা, ১০ই জুন : বেলডাঙা থানার দোলুয়গ্রামে দুটো জার ভর্তি তাজা বোমা উদ্ধার । গ্রামের মধ্যে একটি পুকুর ডোবা পাশে থেকে এই তাজা বোমা উদ্ধার করা হয় রবিবার রাতে। ঘটনার জেরে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ বোমা উদ্ধার করে। সোমবার বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিস্ক্রীয় করার জন্য । তবে কি কারনে এত পরিমান বোমা মজুত করা রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।



















