
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৪ জুন :- দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা ভরার সময় প্রহরারত বেসরকারি নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে চলল গুলি।অসাবধানতাবশত গুলি তার তলপেটে লাগে। প্রচুর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।


















