
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৮ শে মে : বেহালায় নরেন্দ্র মোদির ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা।পর্নশ্রী থানার আদর্শনগরের জ্যোতি নগর এলাকাতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির একটি বড়ো ফ্লেক্স র উপরে কেউ বা কারা ব্লেড মেরে ছিড়ে দিয়েছে।আজ সকালে বিজেপি সমর্থকরা দেখে ফ্লেক্স ছিড়ে রয়েছে। বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখতে থাকে।ইতিমধ্যে পর্নশ্রী থানাতে অভিযোগ করা হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা।



















