
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৫ শে আগস্ট : বেহালা বকুলতলা এলাকাতে একটি ফ্ল্যাট এর সামনের রাস্তার উপরে মহিলার দেহ । দেহ চাদর দিয়ে মোড়ানো ,পাশে একটা ট্রলি বেগ পরে আছে ।ঘটনার স্থলে পর্ণশ্রী থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য। । মহিলাকে তার ফ্ল্যাটের এক বাসিন্দা দেখে চিনতে পারে ,মহিলার নাম শম্পা চক্রবর্তী বয়স ৪২ । এলাকাতে চাঞ্চল্য। প্রাথমিক অনুমান হত্যা করে ট্রলি ব্যাগ করে পাচার করার চেষ্টা করেছিল হত্যাকারী।
পরে প্রতিবেশীদের বয়ানে বেহালায় মহিলা খুনের পর্দাফাঁস হল খুনির। প্রতিবেশী মহিলা জানিয়েছেন, শনিবার গভীর রাতে মেয়ে ও জামাই মিলেই করেছে খুন শম্পা চক্রবর্তীকে। তারপর দেহ লোপাটের চেষ্টাও করে তারা। শেষে অসফল হয়ে দেহ ফেলে রেখে পালিয়ে যায়। খুনের ঘটনায় ইতিমধ্যেই মেয়ে-জামাইকে আটক করেছে পুলিস।
প্রতিবেশী এক মহিলা জানান , রাত ৩টে নাগাদ তিনি ও তাঁর স্বামী জোরে কিছু পড়ার আওয়াজ পান। আওয়াজ শুনেই ফ্ল্যাটের বারান্দায় বেরিয়ে তাঁদের চোখে পড়ে ওই মহিলার মেয়ে-জামাইকে। তারা ফ্ল্যাটের গ্যারেজ খোলার চেষ্টা করছিলো । আর রাস্তায় পড়ে চাদরে জড়ানো একটা পুটলি। কিন্তু, তাঁদের সঙ্গে চোখাচোখি হতেই থেকে যায় দুজনে। চাদরে জড়ানো ‘পুটলি ‘টা তখন সাইকেলে তোলার চেষ্টা করে জামাই। বেশ খানিকক্ষণ চেষ্টার পর সাইকেলের উপর ‘পুটলি ‘টাকে তুলতে পারে দুজনে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই উল্টে যায় সাইকেলটি এবং পালিয়ে যায় জামাই। তবে, মহিলার মেয়ে তখনও রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলো।
পড়শি ওই মহিলা আরও জানিয়েছেন, ফ্ল্যাটের একদম উপরের তলায় থাকতেন শম্পা চক্রবর্তী। কিছুদিন আগে মেয়ের বিয়ে হয়। তবে,পাড়ায় খুব বেশি মেলামেশা করত না কেউ-ই। এর আগেও চুরির দায়ে ধরা পড়েছে ওই যুবতী। এদিন সকাল হতে সামনে আসে মেয়ে-জামাইয়ের কুকীর্তি।



















