বেহাল নিকাশি ব‍্যবস্থা জলমগ্ন কালচিনি

বেহাল নিকাশি ব‍্যবস্থা জলমগ্ন কালচিনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার,১৫ই জুন : গতকাল রাত দেড়টা নাগাদ কালচিনিতে বৃষ্টি হয় এবং এই এক পশলা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কালচিনি মোদি লাইন এলাকা বাসিন্দাদের ঘরে জল ঢুকতে থাকে ভোর পাঁচটা নাগাদ এলাকার প্রায় দেড়শো বেশি বাসিন্দা দের ঘরে জল ঢূকে পড়ে । রাস্তায় হাটু জল ঘরেও জল। এলাকার বাসিন্দারা জানান এলাকায় বেশিরভাগ বাসিন্দা ব‍্যবসায়ী এবং তাদের ঘরে দোকানের অনেক জিনিসপত্র থাকে । আর ঘরে জল ঢুকে অধিকাংশ বাসিন্দা দের ঘরে রাখা জিনিস পত্র নষ্ট হয়েছে মাথায় হাত ব‍্যবসায়ী দের । বাসিন্দারা জানান নিকাশি ব‍্যবস্থা বেহালের দরুণ একটু বৃষ্টি হলেই এলাকার বাসিন্দা দের এই সমস‍্যা পোহাতে হয় বিগত পাঁচ বছর ধরে এই সমস‍্যায় ভুগছে কালচিনি মোদিলাইন এলাকার প্রায় দেড়শো বেশি বাসিন্দা । এলাকার বাসিন্দা দের অভিযোগ প্রশাসন থেকে এলাকার এই অবস্থা দেখতে কেউ আসেনা কেউ কোনো ব‍্যবস্থাও নেয়না এলাকার বাসিন্দা দের এই সমস‍্যা সমাধানে কেউ কোনো পদক্ষেপ গ্ৰহণ করেনা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top