বেহাল রাস্তার জেরে বন্ধ বাস চলাচল,সমস্যায় নিত্যাযাত্রীরা

বেহাল রাস্তার জেরে বন্ধ বাস চলাচল,সমস্যায় নিত্যাযাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুর: বেহাল রাস্তার বাস চলাচল বন্ধ করে দিলো মালিকরা এর জেরে পূজোর মুখে সমস্যায় স্থানীয় থেকে বহু বাসযাত্রী।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর-মাংরুল সড়কের।দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা গ্রাম সড়ক যোজনার এই রাস্তাটির অবস্থা বেহাল,নিত্যদিনই ঘটছে দূর্ঘটনা এমনই অভিযোগ স্থানীয় থেকে নিত্যযাত্রীদের।বেহাল রাস্তা দিয়ে চলাচলে ক্ষতি হচ্ছে বাসের,যাত্রী নিয়ে যাওয়াও ঝুঁকির বাধ্য হয়ে এই রুটে বন্ধ করে দেওয়া হলো ১৪-১৫ টি বিভিন্ন রুটের বাস।রাস্তা সারাই না হওয়া পর্যন্ত বাস চালাতে নারাজ মালিকরা।চন্দ্রকোনার মাংরুল বাসস্ট্যান্ড থেকে ঘাটাল,পাঁশকুড়া,মেদিনীপুর সহ কোলকাতা রুটের বাস চলাচল করে এবং পাশের হুগলী জেলার সাথেও যোগাযোগ স্থাপনকারী এই বেহাল রাস্তাটি।বৃহস্পতিবার বিকেল থেকে এই রুটের সমস্ত যাত্রীবাহী বাস বন্ধ করে দেওয়া হয় বাস মালিকদের তরফে।এর জেরে পূজোর মুখে বেজায় সমস্যায় সাধারন মানুষ।রাস্তায় বাস না মেলায় ভোগান্তী নিত্যযাত্রীদের,ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে বিকল্প যানবাহনের জন্য।একদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ,মাঝে মাঝেই বড় বড় গর্ত আর তাতে জল জমে পুকুরে পরিনত হয়েছে গুরুত্বপুর্ন সড়কটি।রাস্তা সারাইয়ের দাবীতে আগেও অনেক আন্দোলন বিক্ষোভ হয়েছে স্থানীয়দের তরফে তবুও হুুঁশ ফেরেনি প্রশাসনের এমনই অভিযোগ।যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়,পূর্তদপ্তরের কাছে আবেদনও করা হয়েছে দ্রুত রাস্তাটি সারাইয়ের জন্য।রাস্তাটি বেশকয়েকবার পঞ্চায়েতের তরফে সারাইয়ের কাজ করা হয়েছিলো বলেও জানান প্রধান শান্তনু ব্যানার্জী।বাস মালিক ও স্থানীয়দের অভিযোগ বিগত ৫ বছর ধরেই রাস্তার এমন হাল,অবিলম্বে পূজোর আগেই বেহাল রাস্তা সারাই হোক দাবী তাদের।এদিকে বাস মালিকদের তরফে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য ওই বেহাল রাস্তার উপর দিয়ে বাস চলাচল বন্ধ থাকবে।আর এতেই মাথায় হাত পুজোর মুখে বহু নিত্যযাত্রীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top