খেলা – গত আইপিএলে সবথেকে কম বয়সে ও ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। এরপর ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন একের পর এক স্মরণীয় ইনিংস। মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটের জগতে তারকা হয়ে উঠেছেন বৈভব। ফলে এবারের আইপিএলেও তার দিকে সকল ক্রিকেট প্রেমিদের নজর।
মরশুম শুরু হওয়ার আগেই যে ঝলক দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী, তা স্পষ্ট করছে, এবার আইপিএলেও বৈভব ঝড় তুলতে চলেছেন। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে শেয়ার করা অনুশীলনের ভিডিওতে দেখা গিয়েছে, নেটে একের পর এক বোলারদের বিরুদ্ধে মারকাটারি সব শট খেলছেন তিনি। বোলারদের রীতিমত ছিড়ে খাচ্ছে বৈভবের ব্যাট।
একের পর এক চোখ ধাঁধানো শট দেখে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচও উচ্ছ্বসিত। তরুণ এই তারকার পারফরম্যান্সের কারণে এবারের মরশুমে ক্রিকেট ভক্তরা তাঁর প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন।



















