
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৪ জুলাই :- বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির।আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতির আহিরন পাদুয়া গ্রামের।বোমা বিস্ফোরণের দুজনের দু-হাত উড়ে গিয়েছে।তাদের দুইজনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে।ওই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।



















