
নিজস্ব সংবাদদাতা,বীরভূম , ৩০ শে মে:বোলপুর শিবপুর মৌজার কৃষকরা অধিগৃহীত জমির উপর শিল্পের দাবিতে সরব। সাত দফা দাবি নিয়ে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি দিতে আসে জমিহারা চাষীরা। অভিযোগ ২০০৯ সালের আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন জমি অধিকৃত হয়েছিল শিল্পের নামে প্রায় ৩০০ একর। কিন্তু তখন তৃনমূল জমি হারা কৃষক দের পাশে ছিল ঠিক অনেকটা সিঙ্গুর জমি আন্দোলনের মতো। কিন্তু ২০১১ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে সরকারে আসার পর জমি হারা কৃষক দের কথা ভুলে যান তিনি। কখনো বলা হয় এখানে আইটি হাব, কখনো গীতবিতান টাউন শিপ করা হবে, ক্ষুদ্র শিল্প বাজার তৈরি করা হবে শিল্পের কথা মুছে ফেলা হয়েছে । গীতবিতান টাউন শিপ কাজ প্রায় শেষের দিকে,আইটি হাব ও পুরো পুরি ভাবে হয়নি। বাকি তবে শিল্পের দেখা নেই শিবপুরে। একই সঙ্গে বলা হয়েছিল চাষি পরিবারের ছেলে মেয়ে কাজ পাবে এই প্রতিশ্রুতি তে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিহারারা আজ বোলপুর মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গেলে, ডেপুটেসন নেননি মহকুমাশাসক অভ্র অধীকারি। পরে পুলিস বিক্ষোভ ওঠাতে গেলে জমিহারা চাষীদের সঙ্গে বোলপুর থানার পুলিসের ধস্তা ধস্তি হয়।



















