বৌদির সাথে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর সাথে একী করলো স্বামী ?

বৌদির সাথে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর সাথে একী করলো স্বামী ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৮ ই মার্চ : বৌদির সাথে অবৈধ সম্পর্ক , তা দেখে ফেলাতেই গৃহবধু টুম্পা সুত্রধরকে খুন করা হয়েছে , এমনই অভিযোগ পরিবারের । গত ৯ বছর আগে পুরুলিয়ার সদর থানার নামোপাড়ার বাসিন্দা টুম্পার সাথে দুর্গাপুরের এমএএমসির বি২ র বাসিন্দা ধীরেনের বিয়ে হয় । তাদের ৯ বছরের এক কন্যা সন্তান রয়েছে । টুম্পার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই টাকার দাবিতে বিভিন্ন সময়ে মারধোর করত ধীরেন , মেজ জা ঝর্না ইত্যাদিরা । মৃতার দাদা র অভিযোগ মেজ জা ঝর্নার সাথে অবৈধ সম্পর্ক ছিল ধীরেনের । আর তা জেনে ফেলাতেই চলত মারধোর , অত্যাচার । গতকাল সকাল ১১টা নাগাদ তিনি ধীরেন মারফৎ খবর পান যে বোন গলায় দড়ি দিয়েছে । তার অভিযোগ , বোনকে খুন করে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে । নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ধীরেন সুত্রধরকে গ্রেপ্তার করেছে । ধীরেনের দুই ভাই , দুই জা এর নামেও অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ।
গতকাল টুম্পাকে স্বামী ও তার পরিবার বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করে । পুলিশ খুনের মামলা রুজু করেছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top