
নিজস্ব সংবাদদাতা, হাবড়া ,২৯ শে মে :বৌমার হাতে খুন শাশুড়ি । এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি হাবড়া থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বদরহাট এলাকার।
পরিবার সুত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো শ্বাশুরি ও বৌমার ভেতর। মঙ্গলবার অভিযুক্ত বৌমা মহিমা বিবি উঠিয়ে নোংরা ফেলছিল শাশুড়ির গায়ে এবং শাশুড়ির কাটা সবজিতে প্রতিবাদ করে রেহেনা বিবি নামে বছর পঞ্চান্নর প্রৌঢ়া শাশুড়ি ।দু এক কথায় অশান্তি চরম আকার ধারন করে। সে সময় আচমকা বাঁশ দিয়ে বৌমা মহিমা বিবি মাটিতে ফেলে শাশুড়িকে বেধড়ক পেটাতে থাকে । তার মাথায়ও আঘাত করা হয় । । এছাড়া দেয়ালে মাথা ঠুকে দেয়। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার বিকেলে স্থানীয় ডাক্তার দেখানোর পর তার পরামর্শে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল আটটা নাগাদ মারা যায় রেহেনা বিবি (৫৫)। পরিবারের পক্ষ থেকে বৌমা মহিমা বিবির বিরুদ্ধে হাবড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার মেজ ছেলে নাসিরুদ্দিন শাহাজি । ঘটনার পর থেকে অভিযুক্ত বৌমা পলাতক। তদন্তে হাবড়া থানার পুলিশ। অভিযুক্ত বৌমার চরম শাস্তি চায় তার শশুর জালালউদ্দিন সাহাজি ।



















