ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি,পালাতে গিয়ে নিজেদেরই বোমা ফেটে মৃত দুই দুষ্কৃতী

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি,পালাতে গিয়ে নিজেদেরই বোমা ফেটে মৃত দুই দুষ্কৃতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মথুরাপুর,২৪শে জুন :মথুরাপুরের লালপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের পালানোর সময় নিজেদের কাছে থাকা বোমা ফেটে মৃত্যু দুই দুষ্কৃতী। গুরুতর জখম ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয়। আহত ব্যবসায়ীর নাম রমজান মোল্লা । স্থানীয় এলাকায় ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে। বেশ কয়েকদিন ধরে কয়েকজন দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর কাছে তোলার টাকা চাই টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর ওপর হামলা বলে জানিয়েছে স্থানীয় মানুষেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। কি কারণে হামলা তা তদন্ত করছে মথুরাপুর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top