ব্যবসায়ী সেজে ক্রেতাকে ঠকানোর অভিযোগে গ্রেপ্তার ৪ ব্যক্তি

ব্যবসায়ী সেজে ক্রেতাকে ঠকানোর অভিযোগে গ্রেপ্তার ৪ ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,শিলিগুড়ি:ব্যবসায়ী সেজে ক্রেতাকে ঠকালো চার ব্যক্তি। ক্রেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে ওই চার অভিযুক্তকে। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে ব্যবসায়ী সেজে কিছু কাপড় বিক্রি করছিলেন ধৃতরা। সেই সময় ফাঁদে পড়ে জলপাইগুড়ির বাসিন্দা মিঠু হেলা এদের কাছ থেকে ৫০০০০টাকার বিনিময় কাপড় ক্রয় করেন। কিন্তু কিছুক্ষণ পরে অভিযুক্তরা মিঠু বাবুকে টাকাগুলো ফেরত দিয়ে কাপড়গুলি ফিরিয়ে নেন। কিন্তু এর কিছুক্ষণ পর মিঠু বাবু লক্ষ করেন ব্যবসায়ীদের থেকে ফিরিয়ে দেওয়া টাকাগুলি মধ্যে প্রতিটি টাকার বান্ডেল এর উপরে কিছু টাকা আসলে এবং বাকি সমস্ত সাদা কাগজের বান্ডেল। এরপরই তিনি সমস্ত ঘটনা জানিয়ে শিলিগুড়ি পানিট্যাঙ্কি আউটপোস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ ঘটনা তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এই চার অভিযুক্ত হল শিপু রাই, গিরিজা সরকার প্রসাদ, মনোজ গিরি এবং সেরবাহাদুর গিরি। অভিযুক্তদের মধ্যে মনোজ গিরি নেপালের বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গেছে যে ধৃতদের বিরুদ্ধে এর আগেও এই ধরনের বেশ কিছু প্রতারণার মামলা রয়েছে এবং বেশ কিছুদিন যাবৎ পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল। পুলিশ ধৃতদের রিমান্ডে নিয়ে এই চক্রে আরো বড় কোন মাথা জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top