ব্যস্ত রুটিনের ফাঁকেই চলছে উদ্বোধন

ব্যস্ত রুটিনের ফাঁকেই চলছে উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০ শে সেপ্টেম্বরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ব্যস্ত রুটিনের ফাঁকেই চলছে উদ্বোধন । রোজই শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন তিনি । কোথাও গিয়ে মন্ত্রোচ্চারণ করছেন তো কোথাও খাওয়া দাওয়া নিয়ে জমিয়ে আড্ডা । দেখলে মনে হতে পারে, তিনি তো পাড়ারই মেয়ে । গতকাল তিনি পৌঁছে যান বালিগঞ্জ ফাঁড়ির ২১-এর পল্লির পুজো মণ্ডপে । প্রশংসা করলেন পুজো উদ্যোক্তাদের । স্লেটে আঁকলেন মা দুর্গার ছবিও ।বালিগঞ্জ ফাঁড়ির ২১-এর পল্লি । ৭২ বছর বছর ধরে এখানে পূজিত হচ্ছেন মা । প্রতিবছর এই মণ্ডপে হয় নতুন নতুন থিম । চার ছেলে-মেয়েকে সাজিয়েও তোলা হয় থিমের প্যাটার্নেই । এবারে এখানকার থিমের নাম মজা । কীভাবে কেন এই থিমের মাধ্যমে মাতৃ আরাধনা ? পুজো উদ্যোক্তা সুরেশ শেঠিয়া বললেন, “এবারের পুজোর থিম মজা । সারা বছর আমাদের এলাকার মানুষজন, ছোটো-বড়রা, সকলে পুজোর জন্য অপেক্ষা করে থাকে । কয়েকটা দিন আনন্দ করবে বলে । তাই মজাকে কেন্দ্র করেই এবারের থিম ।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top