ব্যাঙ্গালোরে আটকে পড়া শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল এক্সপ্রেস ট্রেন পৌছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে

ব্যাঙ্গালোরে আটকে পড়া শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল এক্সপ্রেস ট্রেন পৌছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৫ মে, লকডাউনের জেরে ব্যাঙ্গালোরে আটকে পড়া শ্রমিকরা অবশেষে ফিরলেন নিজের বাড়িতে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ আটকে পড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১২০০ শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছায়। তবে এদিন ট্রেন পৌঁছনোর আগেই প্রশাসনের তরফে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সমস্ত রকম ব্যবস্থা করে রাখা হয়েছিল।

তাছাড়াও নিউ জলপাইগুড়ি স্টেশন এর সমস্ত ব্যবস্থা ক্ষতি রাতেই স্টেশনে পৌঁছে পর্যটন মন্ত্রী গৌতম দেব। স্টেশনের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে। তবে এদিন রাতে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানো মাত্রই স্টেশনে নেমেই শ্রমিকদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top