ব্যাঙ্গালোর থেকে অবশেষে উদ্ধার অশোকনগরের নিখোঁজ হওয়া তিন নাবালিকা

ব্যাঙ্গালোর থেকে অবশেষে উদ্ধার অশোকনগরের নিখোঁজ হওয়া তিন নাবালিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা ,১৮ই আগস্ট : কাজের উদ্দেশ্যে গোপনে ভিনরাজ্যে পারি দেওয়া অশোকনগর এলাকার তিন নাবালিকাকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করল অশোকনগর থানা । চলতি মাসের দশ তারিখ বিকেলে অশোকনগরের গুমা এলাকা থেকে দশম শ্রেণীর দুই পড়ুয়া সহ তিন নাবালিকা নিখোঁজ হয়ে যায় ।পরে পুলিশ তদন্তে নেমে ফোনের টাওয়ার লোকেশনে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এলাকা দেখতে পায় ।এবং ব্যাঙ্গালোর পুলিশের সহযোগিতায় নাবালিকাদের উদ্ধার করে স্থানীয় এক এন জি ও মারফত হোমে রাখা হয় ।14-8-19 তারিখ অশোকনগর থানার পুলিশের চার সদস্যের একটি দল এসআই সুজিত দাস এর নেতৃত্বে ব্যাঙ্গালোরে যায় ।রবিবার দুপুরে অশোকনগর থানার পুলিশ উদ্ধার হওয়া তিন নাবালিকাকে অশোক নগর থানায় নিয়ে আসে । আজ দুপুরেই তাদের বারাসাত আদালতে তোলা হচ্ছে । আপাতত নাবালিকাদের চাইল্ড লাইনের হেফাজতে রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । নাবালিকাদের উদ্ধারের কাজে পুলিশী তৎপরতায় খুশি তাদের পরিবার ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top