ব্যারিকেড ভেঙে ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো বামফ্রন্ট এর ছাত্র যুব সংগঠন

ব্যারিকেড ভেঙে ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো বামফ্রন্ট এর ছাত্র যুব সংগঠন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ফেব্রুয়ারি ২০২১পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম :পুলিশের সাথে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো বামফ্রন্ট এর ছাত্র যুব সংগঠন । বামফ্রন্ট এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ঝাড়গ্রামে সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে ঝাড়গ্রাম থানার পৌঁছায় মিছিল।

পুলিশ আগে থেকেই থানার বাইরে ব্যারিকেড তৈরি করে এবং থানার বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।মিছিল থানা পৌঁছনোর সাথে সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বামফ্রন্ট এর ছাত্র যুব সংগঠনের কর্মীরা । ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে তাঁরা। এসএফআই এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌতম মাহাত বলেন , আজ একটি ব্যারিকেড ভেঙেছি ভবিষ্যতে আরও ব্যারিকেড ভাঙবো । পুলিশ দলদাসে পরিণত হয়েছে । আমাদের শান্তিপূর্ণ নবান্ন অভিযানে যুব নেতা মইদুল ইসলামকে পুলিশ হত্যা করেছে । এই প্রতিবাদে রাজ্যে পাশাপাশি ঝাড়গ্রাম থানার ডেপুটেশন দেওয়া হল ।

আরও পড়ুন…দোকানের টিনের ছাদ খুলে দুঃসাহসিক চুরি চায়ের দোকানে, খোয়া গেল নগদ ৩৫ হাজার টাকা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top