
নিউজ ডেস্ক ,মুম্বইঃ প্রেমিক মিক অ্যান্ড্রিউ নিবোনের সাথে ব্রেকা আপ হয়ে গেছে ইলিয়ানা ডিক্রুজের। দীর্ঘ দিনে ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ায় তার মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা সামলানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।
ইলিয়ানা জানান, ব্রেক আপের পর ভেঙে না পড়ে নিজেকে সামলানো প্রয়োজন।নিজের শরীর খাওয়া দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দিতে হয়।
যৌন জীবন নিয়ে ইলিয়ানা বলেন, ‘যৌনতা খুবই সুন্দর একটা বিষয়। কিন্তু অবশ্যই আবেগ প্রয়োজন। কারণ এক্ষেত্রে দুটো আত্মার সঙ্গম হয়।’ যখন দুটো মানুষ পরস্পরকে ভালোবাসে তখন তাদের মধ্যে যে যৌনতা হয়, তা সত্যিই সুন্দর।


















