নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৩ এপ্রিল, গত ১৫ মার্চ রবিবার, বিকেল পাঁচটা, রাণাঘাটের কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে নিয়ে সমাজের জন্য কিছু ভালো কাজ করার উদ্যোগ নিয়ে সিটিজেন ফোরাম গঠন করা হয়েছে।
তারপরই করোনা ভাইরাসের সংক্রমণের দরুন আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু, গত ৬ এপ্রিল হঠাৎ জানা যায়, রানাঘাট মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের চরম সংকট এবং যার কারণে মুমূর্ষু রোগীও রক্ত পাচ্ছেন না। এই খবর পাওয়া মাত্র রানাঘাট সিটিজেন ফোরামের তিন সদস্য হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে জনৈক এক ব্যক্তির রক্তের প্রয়োজন মেটায়। এরপরই ওই কমিটি সিদ্ধান্ত নেয়, ওই ফোরামের পক্ষ থেকে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করা হবে। সেই মতো সোমবার রাণাঘাট মহকুমা হাসপাতালে রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। জানাগেছে, এদিন মোট ১৫ জন রক্ত দেন।
এছাড়াও এদিন রানাঘাট সিটিজেন ফোরামের পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে চাল,ডাল সহ কিছু খাদ্যসামগ্রী বিতরন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পাশাপশি সিটিজেন ফোরামের পক্ষ থেকে হাসপাতালে ইচ্ছুক রক্তদাতাদের তালিকা ব্লাড গ্রুপসহ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।আগামীদিনে এইভাবে সিটিজেন ফোরাম মানবিকতার পক্ষে কাজ করবে বলে প্রাক্তন বিধায়ক অলক দাস আশাপ্রকাশ করেন।



















