বড়সড় অগ্নি কান্ডের হাত থেকে রক্ষা পেল ক্যানিং বাজার এলাকা

বড়সড় অগ্নি কান্ডের হাত থেকে রক্ষা পেল ক্যানিং বাজার এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ক্যানিং,৩১ শে জুলাই : বড়সড় অগ্নি কান্ডের হাত থেকে রক্ষা পেল ক্যানিং বাজার এলাকা । দমকল দেরিতে আসায় দমকলকর্মী দের ঘিরে বিক্ষোভ ব্যাবসায়ীদের। মঙ্গলবার গভীর রাতে ক্যানিং বাজারে একটি মিষ্টির দোকানে হঠাৎ ই আগুন লাগে সেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি সাইকেলের দোকানে।স্থানীয় মানুষজনের চেষ্টায় বালতি তে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।তারা দমকলকে খবর দিলেও দমকল আসতে দেরি করে বলে অভিযোগ। তার পর দমকল আসলে দমকলের কমী’দের ধরে বিক্ষোভ দেখায় এমনকি তাদের মারার জন্য উদ্ধৃত হয়। এরপর ক্যানিং থানার পুলিশ ঘটনা টি নিয়ন্ত্রণে আনে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top