
নিজস্ব সংবাদদাতা,হাওড়া,১৭ ই সেপ্টেম্বর : বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল দাশনগর রেল ওভার ব্রিজ।একটি কন্টেনার বোঝাই দশ চাকার ট্রেলার নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে প্রথমে দাশনগর স্টেশন সংলগ্ন রেল ওভার ব্রীজের লোহার বিমে।রেল ওভার ব্রিজের থেকে উচ্চতা বেশি থাকায় লোহার বিমে ধাক্কা লাগার পর কন্টেনারটি বিম ভেঙে দেয় এরপর আটকে যায় ওভার ব্রিজে।দক্ষিন পূর্ব রেল সূত্রে জানানো হয় যে ওভার ব্রিজ কিংবা রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েচে কিনা সেটা পরীক্ষা করে দেখা হবে।তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।দুর্ঘটনার জেরে লোহার বিম ভেঙে পড়ে চালকের কেবিনে।সেভাবে কেউ জখম হয়নি বলে পুলিশ সূত্রে খবর।তবে ট্রেলারের কেবিন ভেঙেচুরে যায়।ট্রেলারটি সরানোর কাজ শুরু হয়েছে।একটি লেনে যানচলাচল ব্যাহত।সকালের মধ্যে ক্ষতিগ্রস্ত কন্টেনার বোঝাই ট্রেলারটি না সরাতে পারলে হাওড়া আমতা রোডে যানজট হবার আশঙ্কা।


















