ভবঘুরে সম্বলহীন মহিলাকে ৩৫০ টাকা ও চাল আলু কিনে দিল মহেশতলা থানার কনস্টেবল ও পুলিশ কর্মীরা

ভবঘুরে সম্বলহীন মহিলাকে ৩৫০ টাকা ও চাল আলু কিনে দিল মহেশতলা থানার কনস্টেবল ও পুলিশ কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ এপ্রিল, অসহায় সম্বলহীন মহিলা রাস্তায় ঘুরছে দেখে তাও আবার লকডাউন সময়ে হঠাৎ গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা তারপর কাছে থাকা ৩৫০ টাকা ও চাল আলু কিনে দিলো মহেশতলা থানার কনস্টেবল ও পুলিশ কর্মীরা।

রাজ্য তথা দেশকে বাঁচাতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা।মারণ ভাইরাস মোকাবিলায় লক ডাউনে মানুষকে ঘর বন্দি রাখতে কাটফাটা রোদে সর্বক্ষন অতন্দ্র প্রহরীর মত কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। অসহায় এক প্রৌড়া তাঁর স্বামী দীর্ঘদিন অসুস্থ আজ খাদ্যের তাগিদায় পথে বেড়িয়ে সামনে দেখতে পাওয়া মহেশতলা থানার কনস্টেবেল বঙ্কিম ঘোষকে তাঁর অভাবের কথা জানালে বঙ্কিমবাবু তাঁকে খাদ্যসামগ্রী কিনে দেন সাথে ছিলেন কর্মরত অফিসার প্রদীপ হালদারও।প্রদীপের নিভৃত অন্ধকারেই তিনি থাকতে চান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top