ভাগীরথীতে উল্টে গেল বালি বোঝাই লরি

ভাগীরথীতে উল্টে গেল বালি বোঝাই লরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাত,নদীয়া , ৩০ শে জুন :নদী পার হওয়ার সময় ভেসেল সহ ভাগীরথীতে উল্টে গেল বালি বোঝাই লড়ি।শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর ঘাটে।সূত্রের খবর,শনিবার রাতে বালি বোঝাই লোরিটি সাইথিয়া থেকে নদীয়ায় আসছিল।অভিযোগ,বর্ধমানের কালনা ঘাট থেকে ভাগিরিথি পেরিয়ে নদীয়ায় আসার জন্য ভেসেলে ওঠে।

অভিযোগ,নদীয়ার নৃসিংহপুর ঘাটের কাছে এসে হঠাৎই লড়ি সহ ভেসেলটি ভাগীরথীর জলে উল্টে যায়।অভিযোহ,লড়ির চালক মদ্যপ অবস্থায় থাকায় ভেসেল থেকে নামার সময় লড়ি একদিকে বেশী চলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা।ঘটনায় কোনো হতাহত এর খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।লড়িটি নদী থেকে উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top