
নিজস্ব সংবাদদাতা,ভাঙড়,২৬শে জুলাই : ভাঙড়ে গাঁজার ঠেকে মহিলাদের হানা। উদ্ধার প্রচুর গাজা।
বার বার বলেও বিক্রেতারা গাঁজা, চোলাই বিক্রি বন্ধ করেননি। মদ্যপান বন্ধ করেননি অনেক বাড়ির পুরুষেরা। ক্ষুব্ধ এলাকার কয়েক জন মহিলা তাই ঠেকে হানা দিয়ে নষ্ট করে দিলেন মজুত রাখা গাঁজা ও গাজা গাছ ।এমনই কাণ্ড ঘটল ভাঙড়ের বামুনিয়াতে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের বামুনিয়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে দিনের পর দিন চলত গাজা বিক্রি। গ্রাম সূত্রে খবর, অনেক পরিবারের পুরুষেরাই ওই সব ঠেক থেকে গাঁজা নিয়ে স্কুল মাঠে গাঁজা এবং মদ্যপান করত । নেশার জন্য খরচ করে ফেলেন দিনমজুরির রোজগারের অনেকটাই। বেসামাল হয়ে বাড়ি ফেরেন। অশান্তি হয় তাঁদের বাড়িতে, পাড়ায়। ফলে এলাকার মহিলারা জাগুলগাছি পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অভিযান চালায়। উদ্ধার করে সতেজ গাজা গাছ।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের মহিলারা বার বার বিক্রেতাদের গাঁজা বিক্রি করতে নিষেধ করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি বলে অভিযোগ। শুক্রবার বিকালে গ্রামের মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে অভিযানে নামেন। তাঁদের সঙ্গে ছিলেন জাগুলগাছি স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা আনোয়ারা বিবি । শতাধিক মহিলা প্রথমে জড়ো হন বামুনিয়া প্রাথমিক স্কুলের সামনে। সেখান থেকে ঝাঁটা-লাঠি হাতে তাঁরা গাঁজার ঠেকে হানা দেয়। মহিলারা বাড়িতে ঢোকার মুহূর্তে ভাঙড় থানার পুলিশ গিয়ে হাজির হয়ে উত্তেজিত মহিলাদের শান্ত হওয়ার বার্তা দেন। পুলিশ মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা গাঁজা গুলি উদ্ধার করছি এবং গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করব। এর পরই গ্রামের মহিলা পুরুষ এক যোগে গাঁজার ঠেকে ঢুকে গাঁজা গাছ সহ প্রচুর গাঁজা উদ্ধার করে। মহিলাদের ওই অভিযান দেখে গাঁজার ঠেকে ছেড়ে পালায় গাঁজা বিক্রেতা নেঁড়া মন্ডল



















