ভাঙড়ে ভোটারদের ভোটদানে বাধা দেয়ার অভিযোগ আরাবুল বাহিনীর বিরুদ্ধে

ভাঙড়ে ভোটারদের ভোটদানে বাধা দেয়ার অভিযোগ আরাবুল বাহিনীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভাঙড়, ১৯ শে মে : ভাঙড়ে আরাবুল বাহিনীর বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙর বিধানসভার পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গাজীপুর এলাকার ঘটনা। পাওয়ার গ্রিড সংলগ্ন এই গাজীপুর এলাকার ৯২ এবং ৯৩ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মূলত পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা এই অভিযোগ তুলছে। ভোট দিতে গেলে তাদের কে বাড়ি পাঠিয়ে দেয়া হয় বলে জানায় তারা। পরে কাশিপুর থানার পুলিশ বাহিনী গিয়ে আবার ভোটারদের আশ্বাস দেওয়ায় তারা বুথমুখী হয়। যদিও আরাবুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই দাপুটে তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top