ভাঙড়ের কাবিলডাঙ্গার একটি বাগান থেকে উদ্ধার তাজা বোমা

ভাঙড়ের কাবিলডাঙ্গার একটি বাগান থেকে উদ্ধার তাজা বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২মার্চ ২০২১ দক্ষিণ ২৪পরগণা: বোমা বাধার খবর পেয়ে ভাঙড়ের কাবিলডাঙ্গার একটি বাগান থেকে বোমা বানানোর সামগ্রী উদ্বার করলো পুলিশ। পাশাপাশি মধ্যরাতে চালতাবেড়িয়া থেকে তাজা বোমা উদ্বার করল কাশিপুর থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে চালতাবেড়িয়া এলাকার একটি বাঁশ বাগান থেকে তাজা ২১টি বোমা উদ্বার করেছে। বোমা উদ্বারের পর রাতেই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য একই দিনেই কাবিলডাঙ্গা এলাকার মাঠের মধ্যে পরিত্যক্ত আম বাগান থেকে বোমা বানানোর নানা সামগ্রী উদ্বার করে কাশিপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতি পালায় বলে পুলিশের অনুমান। ফেলে রেখে যায় বোমা বানানোর সামগ্রী। স্বাভাবিক ভাবে বিধানসভা ভোটের আগে একের পর ভাঙড় কাশিপুর থানা এলাকায় বোমা উদ্বারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন…“মহিলাদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হবে বিজেপি ক্ষমতায় এলে” সাথে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন অমিত শাহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top