
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের দুর্গা পূজার উদ্বোধনে এসে গান গাইলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী। এদিন ভাঙড়ের কালিকাপুর মায়ের আশ্রম ও কালিকাপুর নারায়ণ সংঘের পূজা উদ্বোধন করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কালিকাপুর মায়ের আশ্রম এর পূজা উদ্বোধনের সময় কার্যত তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুরোধে গান গাইলেন মিমি। এই প্রথম ভাঙড়ে কোন সাংসদ এসে পূজা উদ্বোধন করাই খুশি পূজা কমিটি থেকে শুরু করে সাধারণ মানুষ।



















