ভাঙড়ে পঞ্চায়েত সদস্যার বাড়ি ভাঙচুর

ভাঙড়ে পঞ্চায়েত সদস্যার বাড়ি ভাঙচুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, দক্ষিণ২৪পরগণা:ভাঙড়ে পঞ্চায়েত সদস্যার বাড়ি ভাঙচুর। চালতাবেড়িয়া অঞ্চলের ১৩৭ নং সাংসদের সদস্যা হালিমা খাতুনের বাড়ি ভাঙচুর। অভিযোগ খুড়তুতো ভাই ইউনুস আলী মোল্লা ও ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে। ব্যাক্তি কুতসা রটনাকে কেন্দ্র করে বুধবার সকালে পঞ্চায়েত সদস্যার স্বামী মোনাজ আলী মোল্লার অবর্তমানে সদস্যার বাড়ি ভাঙচুর করা হয় বলে এলাকা সূত্রে খবর। হালিমা খাতুনের দাবি বেশ কয়েকদিন ধরে আমার এবং আমার মেয়ের নামে বাজে ভাবে অকথ্য গালিগালাজ ও ব্যক্তি কুতসা রটাচ্ছে। প্রতিবাদ করায় আজ আমাদের কে মারধর করা হয় এবং বাড়ি ভাঙচুর করে ইদ্রিস আলী ও ইউনুস আলী। অপর দিকে অভিযুক্ত দুলি বিবির দাবি ওরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। পঞ্চায়েত সদস্যা কাশিপুর থানায় লিখিত অভিযোগ করলে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top