নিজস্ব সংবাদদাতা ১২ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: গোপন সূত্রে খবর পেয়ে কাঁকিনাড়ার ভাটপাড়া থানা তথা পুরসভার কলাবাগান এলাকায় বিশাল পুলিশ হানা দেয়।
অজয় প্রসাদ নামে এক জুটমিল শ্রমিকের ঘর থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটা কাঠামো সহ আগ্নেয়াস্ত্র বানানোর অত্যাধুনিক মেশিন ও সরঞ্জাম। এখানে গোপনে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি হতো। তবে মূল অভিযুক্ত অজয় প্রসাদ পলাতক।



















