
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২০ শে মে :ভাটপাড়ার পরিস্থিতির জন্য আর্মি নামাবার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানাচ্ছেন অর্জুুন সিং।ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গে ভোটের পর যে হিংসা চলছে তা রুখতে আধাসামরিক বাহীনি মোতায়ন রাখার জন্য।গতকাল থেকে যে বোমাবাজি, হিংসার ঘটনা ঘটছে শুরু হয়েছে তা থামার নামই নিচ্ছে না।গতকাল সন্ধ্যার পর ভাটপাড়া ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ঘোষ পাড়া রোড,কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন চালতা রোড চত্ত্বরে বোমাবাজি ভাংচুর, লুঠ তরাজ চালাবার অভিযোগ বহিরাগত দুস্কৃতীদের বিরুদ্ধে।


















