১৩ ডিসেম্বর, ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ল ভুবনেশ্বর শর্মা-র নাম।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে চোটের জন্য এবার খেলতে পারবে না শর্মা। কিছুদিন আগেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন ভুবি। ২৮ বছর বয়সী শার্দূল মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিও খেলেছেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর তরফে জানানো হয়, বুধবার শর্মা তাঁর ব্যাথার কথা বলে এবং তারপরই মেডিকেল টিম আলট্রাসাউন্ড টেস্ট করে দেখা হয়েছে, যেখানে হার্নিয়ার একটি সম্ভাবনা আছে বলে মনে করেছেন তাঁরা। একইভাবে চোটের কারণে ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে খেলবেন মায়াঙ্ক আগারওয়াল।



















