ভারতের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ভারতের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭ এপ্রিল, বিশ্বের প্রায় ২০০ টির বেশি দেশ করোনা আতঙ্কে জর্জরিত।এই সংক্রমণ রুখতে এর ওষুধ আবিষ্কারের খোঁজ চালাচ্ছে বিজ্ঞানীরা।সারা বিশ্বে হাইড্রোঅক্সিক্লোরোকুইনের সর্ববৃহত্‌ প্রস্তুতকারক দেশ ভারত।কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের ফলে এই ওষুধ বিদেশে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।শনিবার এই নিষেধাজ্ঞাকে ব্ল্যাংকেট ব্যান-এ রূপান্তরিত করা হয়।

এরপর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রবিবার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।হাইড্রোঅক্সিক্লোরোকুইনের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন তিনি।তারপর সোমবার হোয়াইট হাউস ব্রিফিংয়ের সময়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন ভারত যদি অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ মার্কিন মুলুকে রফতানির অনুরোধ নাকোচ করে, তাহলে তার ফল ভুগতে হবে ভারতকে।যদিও ট্রাম্প স্পষ্ট বলেননি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অনুরোধ খারিজ করে দিয়েছেন।তবে এদিন ভারতের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা প্রেরণ করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top