ভারতের হাতে আসতে চলেছে বিতর্কিত ধর্ম প্রবক্তা জাকির নায়েক

ভারতের হাতে আসতে চলেছে বিতর্কিত ধর্ম প্রবক্তা জাকির নায়েক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মালয়েশিয়া : বিতর্কিত ধর্মীয় প্রবক্তা তথা উত্তেজিত ধর্মীয় বয়ান রাখার অভিযোগে ভারত ত্যাগী জাকির নায়েককে আর আশ্রয়ে রাখতে চায় না মালয়েশিয়া সরকার।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মহম্মদ বলেছেন, অন্য কোনও দেশ জাকির নায়েককে নিতে চায় না বলেই তাকে আমাদের এখানে রাখতে হচ্ছে। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, জাকির নায়েকের কট্টর দর্শন আমাদের দেশের জন্য হুমকি।পিস টিভিকে ঘিরে বিতর্কের মাঝে ২০১৬ সালেই জাকির নায়েক মুম্বই ছেড়ে সৌদি আরব চলে যান। পরে জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। ধারণা করা হচ্ছে বিতর্কিত এই ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েককে অবিলম্বে মালয়েশিয়া থেকে সরিয়ে দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।পরবর্তী গন্তব্য কোথায় জাকিরের সেই বিষয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মনে করা হচ্ছে, ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে তাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top