ভারতে লকডাউন চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত! মার্কিন সংস্থার রিপোর্টে নতুন করে কপালে ভাঁজ পড়ল দেশবাসীর

ভারতে লকডাউন চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত! মার্কিন সংস্থার রিপোর্টে নতুন করে কপালে ভাঁজ পড়ল দেশবাসীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৪ এপ্রিল, করোনার জেরে গোটা দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে সরকার।গত ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে, ততদিন সমস্ত দেশবাসীকে গৃহবন্দী থাকতে অনুরোধ করা হয়েছে।এভাবেই করোনা সংক্রমণ আটকানো যাবে বলে মনে করা হয়।দেশবাসী গৃহে বসে দিন গুনছে, কবে এই করোনার প্রকোপ কাটবে তার আশায় এখন সকলে।এরমধ্যে লকডাউন নিয়ে আরেক তথ্য দেশে চাঞ্চল্যের সৃষ্টি করল।জানা যায়, মার্কিন সংস্থা বোস্টন কনসাল্টিং গ্রুপের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে লকডাউন চলতে পারে। লকডাউনে চীনের পরিস্থিতি এবং ভারতের স্বাস্থ্যের পরিকাঠামোর ওপর ভিত্তি করেই এ কথা বলা হয় প্রতিবেদনে।

তবে কি সত্যি ১৪ এপ্রিলের পর রেহাই মিলবে? মার্কিনের ওই রিপোর্ট নিঃসন্দেহে চিন্তা ও আশঙ্কা দ্বিগুণ করে দিচ্ছে ভারতীয়দের।শুধু তাই নয়, তাদের সমীক্ষা বলছে, জুনের তৃতীয় সপ্তাহে ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নিতে পারে। তবে যদি এরপর প্রশাসন লকডাউন তোলার কথা চিন্তা করে, সেক্ষেত্রে গৃহবন্দী দশা কাটতে পারে জুনের শেষ সপ্তাহে।যদিও ভারতের কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল, লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।

দিন দিন ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বহু মানুষ করোনামুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু আক্রান্তের সংখ্যা এখনও অনেক।এরমধ্যে BCG-র রিপোর্ট সামনে আসতেই রাতের ঘুম উড়েছে ভারতীয়দের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top