
ভিকি কৌশলের ‘উরি’ ধামাকা। তার প্রভাব এখনও রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। কিছুদিন আগেই ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষে ফের একবার দেখানো হয়েছিল ছবিটি। এবার দেশপ্রেমের আরেক নজির গড়লেন অভিনেতা। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের রোজনামচার সাক্ষী হতে কিছুদিন তাঁদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ভিকি।



















