ভারত ম্যাচ অন্য লড়াই, সেরাটা দেবে পাকিস্তান:‌ সরফরাজ

ভারত ম্যাচ অন্য লড়াই, সেরাটা দেবে পাকিস্তান:‌ সরফরাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহম্মদ আমিরের দুরন্ত বোলিং সত্ত্বেও জিততে পারেনি পাকিস্তান। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন আমির। ভারতকে কড়া বার্তা দিয়ে রেখেছেন। কিন্তু ব্যাটিংটাই যে ক্লিক করছে না। যার ফলে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারতে হয়েছে। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তা মেনে নিয়েছেন। তবে তিনি ভেঙে পড়তে রাজি নন। বলে দিয়েছেন, ‘‌ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’‌ পাক অধিনায়ক বিলক্ষণ জানেন ভারতীয় ব্যাটিং কতটা শক্তিশালী। বোলিংও ভাল। বুমরা, ভুবনেশ্বর ছন্দে আছেন। চাহাল উইকেট তুলে নিচ্ছেন। তাই পাক ব্যাটিং কিন্তু আগামী রবিবার চাপে থাকবে যথেষ্টই। তার উপর ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান কখনও হারাতে পারেনি ভারতকে। যা বাড়তি চাপ আনছে শিবিরে। অসি ম্যাচ হারের পর সরফরাজ বলে দিয়েছেন, ‘‌ভীষণই হতাশ। ১৫ বলের ব্যবধানে তিন উইকেট হারানোটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে পজিটিভ বিষয় হল শেষের দিকে হাসান আলি, ওয়াহাব রিয়াজ ভাল ব্যাট করেছে। লড়াই করেছে। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আমির ছাড়া বাকিরা ভাল বল করেছে। এই উইকেটে ২৭০–২৮০ ভাল রান। আমরা কিছু রান বেশি দিয়ে ফেলেছি। ভারত ম্যাচে ভাল কিছু করতে হলে প্রথম চার ব্যাটসম্যানকে বাড়তি দায়িত্ব নিতে হবে।’‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top