ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়ার লোগো দেওয়া ভুয়ো ওয়েবসাইট খুলে গ্রেফতার এক

ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়ার লোগো দেওয়া ভুয়ো ওয়েবসাইট খুলে গ্রেফতার এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২০ শে আগস্ট : ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়ার লোগো দেওয়া ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকা প্রতারণা, গ্রেফতার মূল পাণ্ডা। বনগাঁ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।ভারত সরকারের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার লোগো ব্যবহার করে সরকারি স্কুলে শিক্ষক এবং সহকারি পদে চাকরির বিজ্ঞাপন বিভিন্ন নামকরা সংবাদপত্রে দিত এই ব্যক্তি। সেই বিজ্ঞাপনে দুটি ভুয়ো ওয়েবসাইট এবং একটি টোল ফ্রী নম্বর ব্যবহার করতো এই অভিযুক্ত। এরপরে সেই বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা যখনই সেই ওয়েবসাইট খুলত তখন তাদের ক্লার্ক পদের জন্য ১৩০টাকা এবং শিক্ষক পদের জন্য ১৮০টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোর উল্লেখ থাকতো। এই ভাবে প্রায় ৮২ হাজারের বেশি মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্টার করে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর।

বারুইপুরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানাতে এই বিষয়ে অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অনলাইন মারফত ব্যাংকে টাকা নিচ্ছে কোনো এক ব্যক্তি। এর পরেই অভিযুক্ত সেই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গতকাল বনগাঁ থেকে অভিযুক্ত রাজা মিত্রকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এম এম পাস এই যুবক এই প্রতারণা চক্রের ফাঁদ পেতে প্রায় ১কোটি ৯লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়েছে ৮২হাজার ৪১৫জনের থেকে। তার ৯টি ব্যাংক ফ্রিজ করে ৮১লক্ষ ৪৮হাজার ২২২টাকা, অনেকগুলি পাস বই বাজেয়াপ্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে ৭দিনের পুলিশি হেফাজতে আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এর সাথে আর কারা জরিত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top