ভালোবাসা এবং রহস্যের মোড়কে আসতে চলেছে ‘বাঁশি’

ভালোবাসা এবং রহস্যের মোড়কে আসতে চলেছে ‘বাঁশি’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রায়া সাধু: শুধু ভালোবাসা নয় গল্পের ইতিকথা, বরং গল্পের মোড়ে রয়েছে রহস্যের হাতছানি। ভালোবাসা এবং রহস্যের মোড়কে থাকছে নতুন গল্প ‘বাঁশি’। পরিচালক তুহিন সিনহা এবং রাহুলের পরিচালনায় নতুন বাংলা ছবি এই ‘বাঁশি’, ছবিটি জে জে প্রোডাকশনে নির্মিত। প্রযোজক জিতেন্দ্র নাহারের এই ‘বাঁশি’তে অভিনয় করছেন অভিষেক চ্যাটার্জি, তাপস পালের মত বড় বড় অভিনেতা এবং সাথে রয়েছে একদল কলেজ পড়ুয়া। অল্প বয়সী নতুন ছেলে মেয়েদের সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে এবং খুবই গর্বিত এমন কাজ করতে পেরে তা অকপটে জানিয়েছেন বাংলার অন্যতম দুই অভিনেতা অভিষেক চ্যাটার্জি এবং তাপস পাল। এবং অন্যতম চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস। কলকাতা সহ আরো কিছু মনোরম পরিবেশে অভিনয়ের কাজ শুরু হয়েছে। সব শেষে বলাই যায়, বাংলা সিনেমায় চিরাচরিত প্রেমকাহিনী ছেড়ে রহস্যের জাল ধরা পড়েছে এই বাঁশিতে। পুজোর পরেই শুভ মুক্তি পাবে এই ‘বাঁশি’। এখন কেবল শুধু ‘বাঁশি’র মুক্তি অপেক্ষার পালা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top