
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল, দেশজুড়ে লকডাউন চলছে গত তিনদিন আগে তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র থেকে, বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর এলাকায় শ্রমিকরা বাড়ি ফিরে আসে। এরা গত ছয় মাস আগে ১৫ জন যুবক এই রাজ্যগুলোতে কাজে গিয়েছিল। প্রথমে জনতা কার্ফু, পরে লকডাউন,বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে।
এরমধ্যে একজনের জ্বর সর্দি শ্বাসকষ্ট হয় মোট ১৫ জনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়েগিয়ে চিকিৎসা করানো হয়। তারপর সুস্থ হওয়ার জন্য ওই ১৫ নম্বর ওয়ার্ডে আলাদা ভাবে তাদের কে রাখা হয় । প্রতিদিন যেমন খাবারের ব্যবস্থা পাশাপাশি শারীরিক কোনো সমস্যা হলে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছেন ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর গোপাল দাস,তিনি বলেন আমরা পুরো বিষয় টি নজরে রেখেছি। বসিরহাটের বাইরে থেকে কেউ আসলে তাদেরকে প্রথমে হাসপাতালে নিয়ে তাদের মেডিকেল টেস্ট করানো পরে ঘরের মধ্যে রাখার সবরকম ব্যবস্থা করেছি। পাশাপাশি এই ওয়ার্ডের পনেরশো জন বাসিন্দাকে চাল, ডাল, আলু, সরষের তেল, স্যানিটাইজার মাক্স দিচ্ছি সম্পূর্ণ নিজের উদ্যোগ।



















