ভিন রাজ্যে পাচারের চেষ্টা ছাত্রীকে, ছাত্র সহ গ্রেফতার ৪

ভিন রাজ্যে পাচারের চেষ্টা ছাত্রীকে, ছাত্র সহ গ্রেফতার ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৫ই সেপ্টেম্বর: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের রমা পুরের ঘটনা ।গত ১৩ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর তিন ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায় ।স্কুলের সময় শেষ হয়ে যাওয়ার পর বিকেল হয়ে গেলেও বাড়ি আর ফেরে না। তিন ছাত্রীর পরিবারের আতঙ্ক গ্রাস করে হতাশা। আর ভয়, স্কুলে ও নিকটতম আত্মীয়ের কাছে মোবাইল ফোনে খোঁজ নিলে তাদেরকে আর খোঁজ পাওয়া যায় না। সেখানেও যায়নি তার পর শুক্রবার বিকেল বেলা তিন ছাত্রীর পরিবার তাদের মোবাইল ফোনে যোগাযোগের নম্বর ছবিসহ নিখোঁজ ডায়েরি হিঙ্গলগঞ্জ থানায় করে। পুলিশ তৎপর হয় তাদের মোবাইল ফোন নাম্বার ও ছবি সোশ্যাল মিডিয়া সহ রাজ্যের বিভিন্ন থানা বারাসাত, শিয়ালদা, বিভিন্ন রেলের জোনাল অফিসে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার রাত থেকে শিয়ালদা লোকাল দমদম স্টেশনে জিআরপি পুলিশ ট্রেনের চেকিংয়ের সময়। নজরে আসে ৩ ছাত্রীর প্রত্যেকেরই স্কুল ইউনিফর্ম পরা ছিল। সঙ্গে দ্বিতীয় বর্ষের ছাত্র কার্তিক প্রামাণিক ।তার বাড়ি সন্দেশখালি থানার খুলনা গ্রামে। রেল পুলিশের তদন্তে জানা যায় কার্তিকের সঙ্গে তিন জনের মধ্যে এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম-প্রণয় ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। আর সেই সুযোগে। প্রেমিকাকে পাচারের চেষ্টা প্রেমিকের দুই সহপাঠী চারজনকেই দমদম স্টেশনে রেল পুলিশ আটক করে। তাদের মোবাইল নাম্বার ও ছবি মিলিয়ে দেখে নিখোঁজ এই তিন ছাত্রী। হিঙ্গলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দ্বিতীয় বর্ষের ছাত্র কার্তিক প্রেমিক ও প্রেমিকার দুই সহপাঠীকে গ্রেপ্তার করে ।পুলিশ ও পরিবার সূত্রে খবর পাওয়া যায় ধৃত ছাত্রীদের জেরা করে জানা গেছে কার্তিকের সঙ্গে এক ছাত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ভালোবাসা রয়েছে। আর সেই সুযোগ নিয়ে পাচারের চেষ্টা করে প্রেমিক ছাত্র কার্তিক ।কিন্তু প্রশ্ন উঠছে বাকি দুই ছাত্রী কেন এদের সঙ্গে গেল ।এর পিছনে কোন আন্তঃরাজ্য পাচার চক্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।কেন যুবকের সঙ্গে তিন ছাত্রী গেল ইতিমধ্যেই ঘটনায় হাসনাবাদ চাইল্ড লাইনের সম্পাদক প্রবীর চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে পাচারের রহস্য খোঁজার চেষ্টা করছে। সব মিলিয়ে এই ঘটনায় লজ্জায় মুখ দেখেছে ছাত্রসমাজ থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবকেরা। কেন প্রলোভনের শিকার হল ছাত্রীরা এর পিছনে কি উদ্দেশ্য ছিল। ভালোবাসার ফাঁদে ফেলে কিভাবে প্রেমিক-প্রেমিকাকে পাচারের চেষ্টা করল ।সঙ্গে আরো দুই ছাত্রীকে, উত্তর খুঁজছে পুলিশ ।ধৃত ছাত্র কার্তিক প্রামাণিক সহ তিন ছাত্রীকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top