ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের নিজ রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের নিজ রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৩ মে, লকডাউনের জেরে ভিন্ন রাজ্যে আটকে পড়েছিল বহু পরিযায়ী শ্রমিক।সেই রকমই এগরা মহকুমা এলাকায় বহু পরিযায়ী শ্রমিক কাজের জেরে ভিন রাজ্য থেকে এসে আটকে পড়েছিল।সেই মতো গত ১৫ দিন আগে মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে ও সহযোগিতায় এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে ৯৪ জন পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানো হয়েছিল এগরা থানা প্রশাসনের সহযোগিতায়।তাই কিছুদিন আগে এই রকমই এগরা এক ব্লকের ১২০ জন ও ভাগবানপুর এক ব্লকের ১২ জন মোট ১৫২ জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়।সেই মতো স্থানীয় ব্লক প্রশাসন যোগাযোগ করেন পঞ্চায়েত প্রধানের সাথে।

এরপর পঞ্চায়েত যোগাযোগ করেন এলাকার বিধায়ক সমরেশ দাসের কাছে। আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা করে পাঠাতে বলেন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেন।সেই মতো মন্ত্রী শুভেন্দু অধিকারী পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ৪ টি সরকারি বাসের ব্যাবস্থা করেন।তাই বুধবার সমস্ত বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন এগরা এক ব্লকের চিকিৎসকগণ।থার্মাল স্ক্রিনিং টেস্ট চেকও হয়।তারপরেই সরকারি ভাবে ছাড়পত্রের কাগজ তাদের হাতে দেয়া হয়।তারপরেই ওই ১৫২ জন পরিযায়ী শ্রমিমদের নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্য রওনা দেয় ৪ টি সরকারি বাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top