ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত পাকিস্তান ,মৃতের সংখ্যা বেড়ে ৪০

ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত পাকিস্তান ,মৃতের সংখ্যা বেড়ে ৪০

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক : মঙ্গলবার বিকেলে ভূমিকম্পে আচমকাই কেঁপে ওঠে পাক অধিকৃত কাশ্মীর।এই কম্পনের ব্যাপক প্রভাব পড়ে পাকিস্তানের একাংশে। সেখানে মৃতের সংখ্যা একধাক্কায় পৌঁছে গিয়েছে ৪০। তবে সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা ।এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০০ জন। ভূমিকম্পের পর পাকিস্তানের বেশ কিছুটা অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮।রাস্তায় রাস্তায় বড় বড় ফাটল। ফাটলের ভিতর ঢুকে গিয়েছে ছোট-বড় গাড়ি।পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে এই কম্পনের উৎসস্থল, যা পঞ্জাবের ঝিলম নদী থেকে ১৪ মাইল দূরে। ঝিলম ও মীরপুরের মাঝে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কম্পনের উৎসস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top