ভেরির কাজ ফিরে পেতে ভেরির অফিসে বিক্ষোভ

ভেরির কাজ ফিরে পেতে ভেরির অফিসে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১২ ই মার্চ: ভেরির কাজ ফিরে পেতে ভেরির অফিসে বিক্ষোভ।বিক্ষোভ খাসমহল এলাকার প্রায় ২৮৬ জন মৎসজীবী পরিবার।ঘটনাস্থলে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

দীর্ঘদিন ধরে এলাকার ভেরির কাজ থেকে বঞ্চিত খাসমহল এলাকার প্রায় ২৮৬ জন শ্রমিক।সেই কাজ ফিরে পেতে আজ সকালে প্রায় ২৮৬ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মিছিল করে ভেরির অফিসে বিক্ষোভ দেখায়।অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটেতার জন্য ছিল পুলিশ বাহিনী।

মৎস্যজীবীদের অভিযোগ এখানে একটি কোম্পানি মধুমিতা কনস্ট্রাকশন বেআইনি ভাবে কিছু অসামাজিক লোকের সহযোগিতায় গায়ের জোরে বিতাড়িত করেছে।অভিযোগ পুলিশ আধিকারিকরা তাদের কথায় কান দিচ্ছে না কোনো পদক্ষেপ নিচ্ছে না সেই কারণে বাধ্য হয়ে আন্দোলন কারীরা বাঁচার তাগিদে তারা এখানে প্রবেশ করেছে।যদি সুরাহা না হয় তবে প্রয়োজন হলে আমরণ অনশনে বসবো বলে দাবি আন্দোলন কারিদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top