নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,২ রা এপ্রিল :গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে গুড্ডু চৌধুরী, বিকাশ কুমার ও লল্লন কুমার নামে তিনজনকে একটি দুধের ক্যান্টার গাড়ি সহ আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। জানা গিয়েছে তিনজনেই বিহারের আড়ারিয়ার বাসিন্দা | পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই তিনজন বিহার থেকে শিলিগুড়িতে দুধ নিয়ে এসেছিল এবং ফেরার সময় সেই দুধের ক্যান্টারে চোরাই মদ নিয়ে বিহারে পাচার করছিল তারা | গাড়ি থেকে প্রায় ১৫০ লিটার বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। অনোমনোবিক ওই মদের মূল্য প্রায় ৭০,০০০ টাকা | ধৃত তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

ভোটের আগে অভিনব পদ্ধতিতে মদ পাচারের সময় গ্রেপ্তার তিন পাচারকারী
ভোটের আগে অভিনব পদ্ধতিতে মদ পাচারের সময় গ্রেপ্তার তিন পাচারকারী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















