
পণ্য উৎপাদনের মূ্ল ঘাঁটি চিনে। কিন্তু নানা টানাপোড়েনের জেরে বিরক্ত প্রায় ২০০টি মার্কিন সংস্থা শীঘ্রই সেই সমস্ত কারখানা ভারতে সরিয়ে নিতে চাইছে। কমিউনিস্ট শাসনে থাকা চিনের তুলনায় ভারত তাদের কাছে অনেক বেশি পছন্দের হয়ে উঠেছে। আপাতত ভারতে সাধারণ নির্বাচনের পর্ব চলছে। তা মিটে সরকার গঠনের প্রক্রিয়া শেষ হলেই সংস্থাগুলি এ বিষয়ে পদক্ষেপ করতে পারে। শীর্ষস্থানীয় আমেরিকান গোষ্ঠী ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম (ইউএসআইএসপিএফ) এ কথা জানিয়েছে। কীভাবে ভারতে লগ্নি করা যায়, তা নিয়ে তাদের সঙ্গে সংস্থাগুলি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন ইউএসআইএসপিএফ-এর প্রেসিডেন্ট মুকেশ আঘি।


















