নিজস্ব সংবাদদাতা,ভাঙড় ,৫ ই মে :ভোটের প্রচারে গিয়ে ফের আক্রান্ত জয়নগর লোকসভা কেন্দ্রের আর এস পি প্রার্থী সুভাষ নস্কর। রবিবার এই কেন্দ্রের অন্তর্গত ভাঙ্গরের তারদহ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে যান সুভাষ নস্কর। অভিযোগ প্রচারে কাজ শেষ হওয়ার মুখেই তাদের উপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সুভাষ নস্কর দের উদ্ধার করে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। কার্যত বাধ্য হয়েই সেখান থেকে চলে আসেন এই বাম প্রার্থী সহ দলীয় কর্মীরা।
ভোটের প্রচারে গিয়ে ফের আক্রান্ত জয়নগর লোকসভা কেন্দ্রের আর এস পি প্রার্থী সুভাষ নস্কর
ভোটের প্রচারে গিয়ে ফের আক্রান্ত জয়নগর লোকসভা কেন্দ্রের আর এস পি প্রার্থী সুভাষ নস্কর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















