ভোটের প্রচারে তৃনমুলের তারকা প্রার্থী দেব

ভোটের প্রচারে তৃনমুলের তারকা প্রার্থী দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ঘাটাল,৭ই এপ্রিল : ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃনমুলের তারকা প্রার্থী দেব রবিবার একাধিক রোড শো, স্ট্রিট কর্নারের মাধ্যমে প্রচার সারল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকে। এদিন দাসপুরের খাঞ্জাপুরে স্ট্রিট কর্নার করে প্রচার শুরু করেন দেব। সেখান থেকে কামালপুর, বেলতলা, জোৎকানু রামগড়, বেনাই, খেপুত হয়ে জোরদার প্রচার করেন তিনি। দাসপুরের গ্রামে গ্রামে ঢুকে ম্যাটাডোরে চেপে রোড শো করেন দেব। এদিনের এই কর্মসূচিতে ভিড় ছিল নজরকাড়া। রোড শো শেষে সভাতে বক্তব্য রাখতে উঠে এদিনও রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরেন দেব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top